ইউডার উপাচার্যের সঙ্গে জাপান প্রতিনিধি দলের সাক্ষাৎ

ইউডাইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শরীফ এবং চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের একটি প্রতিনিধি দল। শনিবার (১১ নভেম্বর) জাপানের সিনকেইয়োকু আর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মি. তাদাইচি সাকামাতো, এনপিও ইন্টারন্যাশনাল আর্টিস্ট সাতুইয়ানো-কাই এবং জাপানের বৈদেশিক সম্পর্ক বিভাগের ডিরেক্টর মি. মাসাও সেকিয়া এই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।   

এদিন প্রতিনিধি দল ইউডার চারুকলা বিভাগে শিক্ষার্থীদের সৃজনশীল কাজকর্ম ঘুরে দেখেন। এসময় শিক্ষার্থীদের কাজের প্রশংসা করে মি. মাসাও সেকিয়া বলেন, ‘তোমাদের হাতের কাজ অনেক সুন্দর, তোমাদের সৃজনশীল কাজে আমাদের তোমরা মুগ্ধ করেছো। আশা করি, তোমাদের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করতে পারবো।’

এসময় প্রতিনিধি দলকে ইউডার উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শরীফ বলেন, ‘আমাদের তরুণরা উদ্যোমী, তারা পরিশ্রম করতে ভালোবাসে, কাজ করতে চায়। সঠিক দিকনির্দেশনা আর মেন্টরস পেলে তারা খুব সহজেই ভালো করবে। এরই মধ্যে বিশ্বের নানা গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে তারা মেধার স্বাক্ষর রেখেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা খুব অল্প সময়ের মধ্যেই ইউডাতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু করব।’

এসময় ইউডা চারুকলা বিভাগের চেয়্যারমান অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ।