ব্রিটিশ হাই কমিশন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা প্রফেসর ইমরান রহমানের হাতে পুরস্কার তুলে দেন এসেক্সের প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী রানী সোফি। এসময় তিনি বলেন,‘এই পুরস্কার বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্কলারশিপ পেতে অনেক ভূমিকা রাখবে। এছাড়াও এ পুরস্কার আন্তর্জাতিক সংস্থাগুলোতে চাকরির ক্ষেত্রেও প্রাধান্য দেওয়া হয়।’
এসময় রানী সোফি পুরস্কারজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তরুণদের ওপর এই পুরস্কার কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেকও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ইউল্যাব দীর্ঘদিন ধরে ডিউক অব এডিনবার্গের সদস্য এবং বেসরকারি বিশ্ব বিদ্যালয়গুলোর মধ্যে ইউল্যাব থেকে সবচেয়ে বেশি সদস্য নিয়োগ করা হয়।