received_10212550815876976ইউনেস্কো কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ায় শনিবার (২৫ নভেম্বর) সারাদেশে আনন্দ শোভাযাত্রা ও সরকারিভাবে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়। বেলা ১২টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয়। শ্রদ্ধা জানানোর পর ধানমন্ডি ৩২ নম্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে দুপুর ১টার দিকে সোহরাওয়ার্দীতে গিয়ে শেষ হয়।
এ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য প্রফেসর জহিরুল হকের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা ইউল্যাবের ধানমন্ডি ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছায়।
ইউল্যাবের শিক্ষার্থী এবং কর্মকর্তারা জাতির পিতার ভাষনের বিভিন্ন অংশ সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে সেখানে অবস্থান করেন। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ভাষনের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।