সততা, সাহসিকতা ও অসাম্প্রদায়িকতার চেতনাকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের এক বৈঠকে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল-রাজী মাহমুদ অনিককে সভাপতি ও বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি নাজমুল হাসানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কার্যনির্বাহী সদস্যরা হলেন, মাহমুদুল হাসান তুহিন (পূর্ব পশ্চিম বিডি ডট নিউজ), কামরুল হাছান (ডেইলি ইন্ডাস্ট্রি) ও মোঃ মুহিব্বুল্লাহ (দৈনিক আনন্দবাজার পত্রিকা)।
সাংবাদিকদের নতুন সংগঠনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতি, নীলদল এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছে।