বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর কর্মশালায় সভাপতিত্ব করেন। প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মশালায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর, সহ-সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ, যুগ্ম সম্পাদক সাইফ সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন,‘পেশাগত দক্ষতা অর্জনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিকদের জন্য এ ধরনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেন,‘ক্যাম্পাসে কর্মরত সংবাদকর্মীদের জন্য পিআইবি এ ধরনের উদ্যোগ নিতে পেরে আনন্দিত।’ এসময় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, ২৪ নভেম্বর (শুক্রবার) থেকে এ কর্মশালা শুরু হয়। ওইদিন রিসোর্স পার্সন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান, শনিবার চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক মীর মাসরুর জামান, রবিবার মোহনা টিভির বার্তা রহমান মুস্তাফিজ উপস্থিত ছিলেন।
কর্মশালায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এবং এমসি কলেজে কর্মরত সাংবাদিকরাসহ ৩৫ জন অংশগ্রহণ করেন।