এদিন সকাল ১০টার দিকে প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘মরণ সাগর’ এ গিয়ে শেষ হয়। এসময় বাকৃবির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী ও সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.মো.মোক্তার হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।