এবার প্রধান নির্বাচন কমিশনার ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ ফলাফল ঘোষণা করেন। নির্বাচন ৬২৪ জন ভোটারের মধ্য ৪৬৫ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করছেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মোহাম্মদ সৈয়দ আলম , কোষাধ্যক্ষ পদে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্রকল্যাণ পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুস সামাদ নির্বাচিত হয়ছেন।
এছাড়াও নির্বাচনে সদস্য পদে মাইক্রোবায়লজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.শামীমা বেগম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড.লীমা হক, বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক শিল্পী রানী সাহা, মার্কেটিং বিভাগের প্রভাষক বিদ্যুৎ কুমার বালো, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিভাস কুমার সরকার, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড.মো. জাকির হোসেন, ম্যানজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান ও ফিন্যান্স বিভাগের প্রভাষক মো. ইমরান হোসাইন নির্বাচিত হয়ছেন।