রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ জানুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি আগামী ৪ জানুয়ারি শেষ হবে। ভর্তি শেষে ২১ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ৩ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের ৫৯টি বিভাগে মেধাতালিকার ভিত্তিতে ভর্তি শুরু হয়। এরপর পর্যায়ক্রমে শূন্য আসনের বিপরীতে বিভিন্ন বিভাগে দ্বিতীয় ও তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এভাবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। এর পর শীতকালীন ছুটি শেষে ক্লাস হবে। এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।

প্রসঙ্গত, গত ২২ থেকে ২৬ অক্টোবর চার হাজার ৬৩৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় তিন লাখ ১৬ হাজার ১২০ ভর্তিচ্ছু। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে ৬৮ জন আবেদন করেন।