ইউল্যাবে ফটো কনটেস্টের পুরস্কার বিতরণী

ইউল্যাববেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ফটো কনটেস্ট-২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকালে ধানমণ্ডিতে অবস্থিত ইউল্যাবের প্রধান ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন,‘এই বছরের ফটো কনটেস্টে আমি খুবই বিমোহিত হয়েছি এবং গত বছরের থেকে এই বছরের ছবিগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়েছে।’

ইউন্যাব-২২এছাড়াও অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য এ এইচ এম জহিরুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে উপাচার্য এবং প্রধান অতিথি কনটেস্টে অংশগ্রহণকারী ১২ জনের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।