জাককানইবিতে ‘বাংলা চলচ্চিত্রের সূচনা পর্ব’ শীর্ষক সেমিনার




জাককাইন-ইবজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে বাংলা চলচ্চিত্রের সূচনা পর্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ল্যাব রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো. তুহিনুর রহমান (তুহিন অবন্ত) সেমিনারে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফখর উদ্দিন (দ্রাবির সৈকত), নাট্যকলা এবং পরিবেশনা বিদ্যা বিভাগের প্রভাষক মো. মেহেদী তানজীর উপস্থিত ছিলেন।

তুহিন অবন্ত জানান, বাংলা চলচ্চিত্রের অনেক সংগ্রামের ইতিহাস আছে। কিন্তু এই সংগ্রাম সম্পর্কে আমাদের তরুণ প্রজন্ম তেমন অবগত নয়। তাই এ সম্পর্কে জানাতে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে খানিকটা হলেও বাংলা চলচ্চিত্র সম্পর্কে তারা জানতে পারবে।