আরাকানের স্বাধীনতা অর্জন করেও রোহিঙ্গারা অধিকার বঞ্চিত: ইউজিসি চেয়ারম্যান

ইউল্যাববিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, ‘আরাকান একটি স্বাধীন রাষ্ট্র এবং রোহিঙ্গারা এই স্বাধীনতা ব্রিটিশদের কাছ থেকে অর্জন করেও আজকে মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত।’ শুক্রবার (২২ ডিসেম্বর) বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজিত ‘রিফিউজিস ইন দ্য পাবলিক ইমাজিনেশন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ‘বর্তমান বিশ্বে রোহিঙ্গা শরণার্থী একটি বড় সমস্যা।  যদিও এ সমস্যা ১৯৬২ সাল থেকে হয়ে আসছে। বর্তমানে বাংলাদেশ বিভিন্ন জাতীয় সংকটের মধ্য দিয়ে গেলেও রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ধনী দেশ নয় কিন্তু এই পরিস্থিতেও বাংলাদেশের মানুষ তাদের মানবিকতার সর্বোচ্চ পর্যায় দেখিয়েছে, যা ইতোমধ্যে বিশ্ববাসীর নজরে এসেছে।’

এসময় তিনি রোহিঙ্গা সমস্যা মিয়ানমার সরকারের অভ্যন্তরীণ ব্যবস্থার কারণে তৈরি  হয়েছে বলে উল্লেখ করে বলেন,‘এই সমস্যা তাদের খুব দ্রুত সমাধানে করতে হবে।’

for-all-editors--by-nadim-...প্রফেসর আব্দুল মান্নান বলেন,‘যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনের সময় লাখ লাখ মানুষ শরণার্থী হয় এবং সে সময় তাদের আবাসস্থল ও খাদ্য সংকটে পড়তে হয়। এসময় অনেক মানুষের মৃত্যুও হয়।’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ৩০ থেকে ৪০ বছর পরে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ২০ থেকে ৩০ শতাংশ জায়গা পানির নিচে ডুবে যাবে। সে সময় শরণার্থীর সংখ্যা বেড়ে যাবে। তাই এখন থেকেই বড় বড় দেশগুলোকে জলবায়ু দুর্যোগের হাত থেকে রক্ষা করার পরিকল্পনা করতে হবে।’

সম্মেলনে ইউল্যাবের উপাচার্য এ এইচ এম জহুরুল হক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনের প্রথম দিনে আজ শুক্রবার দেশ ভাগ, নারী ও অভিবাসন বিষয়ে আরও বক্তব্য রাখবেন অধ্যাপক ফখরুল আলম, অধ্যাপক নিয়াজ জামান, অধ্যাপক ফেরদৌস আজিম, অধ্যাপক রাজিয়া সুলতানা খান ও অধ্যাপক পারভীন হাসান।