অগ্নিকাণ্ডে করণীয় এবং প্রাথমিক কাজগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ মহড়া অনুষ্ঠিত হয়।
এ মহড়ায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অংশ নেন। অগ্নিকাণ্ডের মত দুর্ঘটনায় করণীয় সম্পর্কে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অবগত করতে এই মহড়াটির আয়োজন করা হয়েছিল। মহড়ায় অগ্নিনির্বাপণ যন্ত্র, প্রাথমিক চিকিৎসা, অগ্নি নির্বাপণ পদ্ধতি ও নিরাপত্তা সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং সচেতনতা বিষয়ে আলোকপাত করা হয়।
উক্ত মহড়ায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার এস এন কৈরী, হেড অব এস.আর.এম, ব্র্যাক, জনাব মেজবাহুন নবী, সিনিয়র সহকারী পরিচালক, অ্যাডমিন জনাব মোঃ নুরুল ইসলাম এবং ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জনাব ফয়সালুর রহমান।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর যৌথ উদ্যোগে প্রতি বছর এ ধরনের মহড়া অনুষ্ঠিত হয়।