চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, বিশেষ অতিথি হিসাবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম,কৃষি অনুষদের ডিন অধ্যাপক রুহুল আমিন, অধ্যাপক পরিমল কান্তি বিশ্বাস ও অধ্যাপক এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
শেকৃবি’র পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এবং বার্ডের পক্ষে মহাপরিচালক এম মউদুদ রশিদ সাফদার চুক্তিতে স্বাক্ষর করেন। কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং ড. মো. শফিকুল ইসলাম চুক্তি সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন,‘কৃষি ও কৃষি নির্ভর কুটির শিল্পের বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী প্রয়াস গ্রহণের মাধ্যমে লালমাই-ময়নামতি এলাকার জনগণের জীবন-জীবিকার মানোন্নয়নে নতুন মাত্রা যুক্ত করতে যাচ্ছে।’