ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর মো.আব্দুল মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. শাহ নওয়াজ আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম বলেন, ‘হাবিপ্রবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামীতে হাবিপ্রবিতে উদ্ভাবিত গবেষণার ফল সরাসরি জনসাধারণকে দেওয়ার ব্যবস্থা, ভেটেরিনারি ভ্রাম্যমাণ ক্লিনিক এবং মাছের জন্য উন্নতমানের হ্যাচারিসহ আবাসিক ব্যবস্থা বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন,‘বাংলাদেশে প্রতিবছর ১৪ লাখ যুবক চাকরির বাজারে ঢুকছে। তাই জ্ঞান সৃষ্টি করতে হবে এবং শিক্ষিত জনগণ তৈরি করতে হবে। যেন দেশের সব কাজ দেশের জনগণ করতে পারে এবং বাইরের শ্রমশক্তি দেশে এসে প্রতিবছর প্রায় ৮০ লাখ ১৩ বিলিয়ন টাকা নিয়ে যেতে না পারে।’