বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ৭ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো ৭ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এর মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। তবে জরুরি বিভাগগুলো যথারীতি খোলা থাকবে।
এদিকে ১৯ ও ২০ জানুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় ক্লাস শুরু হবে ২১ জানুয়ারি থেকে।