বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পার্টি অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে নেতাকর্মীরা এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় কেক কেটে দিবসটি উদযাপন করে শাখা ছাত্রলীগ। এসময় কুবির রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট জি এম আজমল আলী কাওসার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট দুলাল চন্দ্র নন্দী, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন, সহকারী প্রক্টর নূর মোহাম্মদ রাজু, শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা এবং শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।