বাকৃবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

BAU Pic (1)‘মাছ, মাংস, শাক সবজি তথা কৃষি দ্রব্য উৎপাদনে যেভাবে এন্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে তাতে ভবিষ্যৎ কৃষি হুমকিস্বরূপ। বিভিন্ন রোগের জীবাণু খাদ্যদ্রব্যের সাথে মিশে আমাদের দেহের সাথে মিশে যাচ্ছে। এতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। পরিকল্পিতভাবে কৃষিতে এন্টিবায়োটিক ব্যবহার করতে হবে। সেই সাথে সময়োপযোগী কৃষি করা সম্ভব।’ ভবিষ্যৎ কৃষির চ্যালেঞ্জ বিষয়ক প্রথম আন্তর্জাতিক সেমিনারের(আই.সি.সি.এফ.এ.) উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনে অস্ট্রেলিয়ার চার্লেস স্ট্রাট ইউনিভার্সেটির প্রফেসর ড. পিটার ওয়াইন এই সব কথা বলেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে দু’দিনব্যাপী সেমিনারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

আই.সি.সি.এফ.এ. এর বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর, সম্মানিত অতিথি হিসেবে প্রফেসর জহিরুল করিম, বিশেষ অতিথি হিসেবে কৃষিবিদ ইনিস্টিটিউটের সভাপতি এ.এম.এম. সালেহ উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, জলবায়ু পরিবর্তন, প্রাণী ও উদ্ভিদের রোগ বৃদ্ধি, উৎপাদন ক্ষমতার সীমাবদ্ধতা, নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তা রক্ষা করাই হবে ভবিষ্যত কৃষির অন্যতম চ্যালেঞ্জ। বাংলাদেশে কৃষি ভিত্তিক নীতিমালা থাকলে তার বাস্তবায়ন না থাকাটাও আমাদের ভবিষ্যত কৃষির অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

এতে পোস্টার প্রদর্শনী ও বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে দেশের ও বিদেশের ১৫০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন।