স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের নবীনবরণ অনুষ্ঠিত

_MG_9012স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের(এসইউবি) সব বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি কলাবাগানে অবস্থিত স্কলার্স ইন-এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইইয়ের সাবেক সভাপতি ও হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এ এম শামীম। প্রধান অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়।

প্রথমেই বক্তব্য রাখেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর রেজিস্টার বিগ্রেডিয়ার জেনারেল এজাজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষক, অতিথিবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা।

নবীনদের উদ্দেশ্যে জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের(জেসিএমএস) উপদেষ্টা রুবায়েত ফেরদৈৗস বলেন,  মানুষ তার স্বপ্নের সমান বড়। সময়কে ভালবাসতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, পরিশ্রম করতে হবে, এবং স্বপ্নের পিছনে ছুটতে হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি এ কে আজাদ বলেন, শুধু স্বপ্ন দেখলেই হবে না, পাশাপাশি কাজ ও করা লাগবে।

বিশেষ অতিথি ডা. এ এম শামীম বলেন, একজন বাংলাদেশি হিসেবে গর্ববোধ করতে হবে।

পরে নবীন শিক্ষার্থীরা বক্তব্যের মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করে।