সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশের মৎস্যখাতকে আধুনিকায়নের লক্ষ্যে মঙ্গলবার সকাল ১১ টায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অধীনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোঃ গোলাম শাহি আলম।
আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহম্মদ মাহমুদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ মোশাররফ হোসেন ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড এ এফ এম সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড মোঃ তরিকুল আলম। কর্মশালায় সুপারিশমালা উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড। কর্মশালায় অংশ নেন সিলেট বিভাগের চার জেলার মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, এই অঞ্চলে মৎস্যখাতে গবেষণারত মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গবেষকবৃন্দ।
বাংলাদেশের মৎস্যখাতের আধুনিকায়নের সম্ভাবনা বিষয়ক কর্মশালাটি মৎস্যসম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রফেসর ড মোঃ গোলাম শাহি আলম।
উল্লেখ্য, কর্মশালায় মৎস্য চাষ, উত্তোলন, মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহার ইত্যাদি নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।