শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনালে মুখোমুখি হয়েছিলো সামাজিক বিজ্ঞান অনুষদ ও বিজ্ঞান অনুষদ।
আজকের খেলায় ১৯ রানে সামাজিক বিজ্ঞান অনুষদকে হারিয়ে ফাইনাল ম্যাচে জয়ী হয়েছে বিজ্ঞান অনুষদ। শুরুতে বিজ্ঞান অনুষদ ব্যাটিংয়ে নেমে ৮৬ রান সংগ্রহ করে পরে সেই টার্গেট ভাঙতে অসমর্থ হয় সামাজিক বিজ্ঞান অনুষদ। ১৯ রান বাকি থাকতেই সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকদের খেলা থামে ৬৭ রানে।
খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকদের উপস্থিতে জয়ী ও রানার-আপ দলকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য উক্ত খেলার আয়োজনে ছিল শিক্ষক সমিতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।