গতকাল ৮ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রে এ খেলা অনুষ্ঠিত হয়েছে৷
বাংলা ট্রিবিউনের প্রতিনিধি সিরাজুল ইসলাম রুবেল, দৈনিক সংবাদের প্রতিনিধি জুবায়ের হোসেন মিয়াজী এবং প্রতিপক্ষ টিম প্রথম আলোর প্রতিনিধি আসিফুর রহমান এবং বিডিনিউজের প্রতিনিধি তপন কান্তি রায় এ খেলায় অংশগ্রহণ করে৷ ফাইনালে বাংলা ট্রিবিউন-দৈনিক সংবাদ ২-০ সেটে জিতে চ্যাম্পিয়ন হয়৷
গত ২৭ জানুয়ারি এ খেলা শুরু হয়েছে৷ এ টুর্নামেন্টে সর্বমোট ১৬টি দল অংশগ্রহণ করেছিল৷ পরবর্তীকালে সেমি-ফাইনালে উঠে চারটি দল এবং সর্বশেষ ফাইনাল খেলেছে দুটি দল৷
এ খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.মো.আখতারুজ্জামান৷ বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড .মফিজুর রহমান৷
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.মো. আখতারুজ্জামান বলেন, এটা খুব খুশির খবর যে, সাংবাদিকতার পাশাপাশি তোমরা খেলাধুলাতে অংশগ্রহণ করেছো৷ উভয় দলের খেলোয়াড়রা খুব ভালো খেলেছে৷ আমার কাছে খুব ভালো লেগেছে৷ তোমরা জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সাথে খেলার যোগ্যতা রাখো৷ আশা করি এই খেলার মাধ্যমে শহীদ সাংবাদিক সৈয়দ মাহফুজুর রহমানকে স্মরণের মাধ্যমে প্রতিবছর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে৷
এছাড়া আরও বক্তব্য রাখেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান। তিনি বলেন, আমরা যখন ছাত্র ছিলাম, তখন এসব খেলাধুলার সুযোগ পাইনি৷ সাংবাদিক সমিতি এত সুন্দর একটি আয়োজন করেছে, সেজন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই৷ আমি প্রায় প্রতিবছর এ খেলায় অংশগ্রহণ করি৷ আশা করি সাংবাদিক সমিতি এ টুর্নামেন্টকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে৷