প্রাইম এশিয়ায় সিএসই ফেস্ট

pre fest imageপ্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী সিএসই ফেস্ট। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই উৎসব।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রোগ্রামিং কনটেস্ট, আইটি অলিম্পিয়াড, হার্ডওয়্যার ও সফ্টওয়্যার প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে উৎসবে। সমগ্র আয়োজনে মিডিয়া পার্টনার হিসাবে যুক্ত আছেন বাংলা ট্রিবিউন।

১৮ ফেব্রুয়ারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বনানীস্থ প্রধান ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোঃ কায়কোবাদ। বিশেষ অতিথি হিসাবে থাকবেন কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেডের নির্বাহী পরিচালক খন্দকার মোয়াল্লেম আব্দুল মালেক, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি অথবা অনলাইনে নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।