সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও রাবিসাসের প্রতিষ্ঠাকালীন সদস্য অধ্যাপক দীপক দাস, রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মামুন আব্দুল কাইয়ুম এবং রাবিসাসের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুজন নাজির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিসাসের সভাপতি মুস্তাফিজ রনি।
অধ্যাপক মলয় ভৌমিক বলেন, এ পর্যন্ত যা করেছি সব আমার দায়বদ্ধতা থেকে করেছি। একজন শিক্ষকের কর্ম তার ক্লাসরুমেই সীমাবদ্ধ নয়, বাইরের সকল কো-কারিকুলাম অ্যাক্টিভিটিতেও নিয়োজিত থাকা।
অনুষ্ঠানে অধ্যাপক দীপক দাস বলেন, সাংবাদিকতা সৎ, নীতি ও আদর্শের শিক্ষা দেয়। অধ্যাপক মলয় একজন সৎ ও নীতিবান সাংবাদিক। পাশাপাশি তিনি ছিলেন একজন সংস্কৃতিপ্রেমী। তার এ সংস্কৃতি প্রেমের কারণে অর্জিত বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার রাবিসাস তথা বিশ্ববিদ্যালয়ের সকলকে সাহিত্য চর্চায় অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, অধ্যাপক মলয় ভৌমিক একাধারে শিক্ষক, নাট্যকার, নাট্য পরিচালক, লেখক, কবি ও সাংবাদিক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সাবেক সভাপতি ছিলেন। দীর্ষ ২২ বছর তিনি দৈনিক সংবাদে সাংবাদিকতা করেছেন। বর্তমানে রাবির ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত আছেন।