দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে জবিতে

'তৃষ্ণার্ত বুকে বিপ্লবীর হাতে যুক্তির সিক্ত পেয়ালা’ এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি শুক্রবার। ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ডিবেটিং সোসাইটির দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘৩য় জেএনইউডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৮’ শিরোনামে এর আয়োজন করছে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। এতে জানানো হয়, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় ৩২টি বিশ্ববিদ্যালয় ও ঢাকার স্বনামধন্য ১৬টি কলেজ অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কলেজ ও বিশ্ববিদ্যালয় দুইভাগে। ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানে সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সংসদীয় পদ্ধতির এ প্রতিযোগিতায় জবি ও দেশের খ্যাতনামা বিচারকগণ বিচারকার্য পরিচালনা করবেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির মডারেটর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক সুমন কুমার মজুমদার, ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক সবুজ রায়হানসহ আরও অনেকে।