বার্ষিক শিক্ষা সফরে ইউডার সিএমএস বিভাগ

ইউনির্ভাসিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর 'কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ' বিভাগের উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর হয়ে গেল সম্প্রতি। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে এ শিক্ষা সফরে যায় সিএমএস বিভাগ।

IMG_2956
পড়াশোনার একঘেয়েমি কাটিয়ে নতুন উৎসাহে মনোযোগী হতেই এ শিক্ষা সফরের আয়োজন করে সিএমএস বিভিাগ।
এই আনন্দ আয়োজনে চলমান শিক্ষার্থীদের সাথে যোগ দেন সাবেক শিক্ষার্থীরাও। সকাল ৯টায় দুটি বাস যোগে ধানমন্ডির শংকর ক্যাম্পাস থেকে রওনা হন শিক্ষার্থীরা। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে নেমেই শিক্ষার্থীরা শিক্ষকদের পরামর্শে তিনটি দলে বিভক্ত হয়ে আশেপাশে ঘুরে দেখেন। তারপর বনের এক ফাঁকা জায়গায় বসে গানের আসর। অন্যদিকে চলে রান্নার কাজ। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আসর চলে প্রায় ঘন্টাখানেক। তারপর দুপুরের খাবার খেয়ে শুরু হয় বল পাসিং, বোতল টার্গেট, র‍্যাফেল ড্রসহ বেশ কয়েকটি খেলা। প্রতিটি খেলা শেষে বিজয়ীদের দেওয়া হয় পুরস্কার।