ইউআইইউ স্প্রিং ট্রাইমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্প্রিং ট্রাইমিস্টার ২০১৮ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকস এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ডেজিগনেট) অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব ফরিদুর রহমান খান।

ইউআইইউ স্প্রিং ট্রাইমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকস এর ডিন অধ্যাপক ড. আবুল এইচ আজম, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন প্রফেসর ড. রাকিবুল মোস্তফা, এবং রেজিস্ট্রার অধ্যাপক এ.এস.এম সালাহউদ্দিন। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান, অধ্যাপক, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবকসহ ছাত্রছাত্রীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব ফরিদুর রহমান খান শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নির্দেশনা ও বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে নিয়ম শৃঙ্খলা মেনে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান। ভাইস চ্যান্সেলর (ডেজিগনেট) অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহায়ক বিভিন্ন কার্যক্রম যেমন, ছাত্রদের পড়াশোনার অগ্রগতি ও সার্বিক কল্যাণের প্রতি সার্বক্ষণিক নজরদারির উপর গুরুত্ব আরোপ করেন। আয়োজন শেষে ছিল শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।