জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সহকারী প্রক্টর হিসেবে নতুন তিনজন সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারী (শনিবার) অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৯তম সভার সিদ্বান্ত মোতাবেক আইনের ধারা অনুযায়ী পরবর্তী দুই বছরের জন্য নতুন ৩ জনকে সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রক্টররা হলেন লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জী, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আল্ জাবির এবং থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক নীলা সাহা।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জাহিদুল কবীর এ সম্পর্কে বলেন, বিশ্ববিদ্যালয়ের সংবিধির বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে তাদের নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।