নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি, রিপাবলিক অব কোরিয়ার মাঝে সমঝোতা (এমওসি) স্বাক্ষর অনুষ্ঠান আজ বুধবার দুপুরে (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান,কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে কলেজ অব ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সএর ডিন ও সহযোগী অধ্যাপক তায়েহউন চ্যাং এমওসিতে সাক্ষর করেন। এর ফলে নোবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এনভায়রনমেন্টাল ইকোলজি,কৃষিসহ সংশ্লিষ্ট শিক্ষা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা সহজতর হবে। এছাড়া এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে অনুষদ ও শিক্ষার্থী বিনিময়সহ যৌথ গবেষণা এবং ল্যাব সুবিধা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঁইয়া, প্রভাষক ড. মাহবুব আলম, উপাচার্য মহোদয়ের একান্ত সচিব ডেপুটি রেজিস্ট্রার আ.শ.ম শরীফুর রহমান ও ব্যক্তিগত কর্মকর্তা কে এম মেহেদি হাসানসহ আরও অনেকে।