জাফর ইকবা‌লের ওপর হামলার ঘটনায় জ‌বি‌ শিক্ষক‌দের মানববন্ধন

received_1230870517016744শিক্ষা‌বিদ, লেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যাল‌য়ের অধ্যাপক ড. মুহ‌ম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় জ‌ড়িত‌দের শা‌স্তির দা‌বি‌তে মানববন্ধন ক‌রে‌ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক স‌মি‌তি।

র‌বিবার বেলা ১১টায় জ‌বি কেন্দ্রীয় শহীদ মিনা‌রের সাম‌নে মানববন্ধন‌টি অনু‌ষ্ঠিত হ‌য়।

মানববন্ধ‌নে অংশ‌ নি‌য়ে জ‌বি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ব‌লেন, এমন হামলা নতুন কোন ঘটনা নয়। এটা একটা মতাদ‌র্শের লড়াই। এ হামলাগু‌লো কেবলমাত্র‌  আইন শৃঙ্খলা বা‌হিনী দি‌য়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ যে ব্যা‌ক্তি এ হামলার ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে, সে কিন্তু পা‌লি‌য়ে যাওয়ার জন্য এ কাজ ক‌রেনি। হামলাকারী জা‌নে যে সে ধরা পড়‌বে, সে গণ‌ধোলাই খা‌বে, পু‌লি‌শের হা‌তে ধরা পড়‌বে ইত্যা‌দি সব। হামলাকারী সব মে‌নে নি‌য়ে এই ঝুঁ‌কিটা নি‌য়ে‌ছে। কারণ এটা তার জন্য তার আদ‌র্শের লড়াই।

‌তি‌নি আরও ব‌লেন, হ‌লি আ‌র্টিজান এরপর অ‌নেক আন্দোলন হ‌য়ে‌ছে, স‌চেতনতামূলক কাজ হ‌য়ে‌ছে। কিন্তু আমরা এটা‌কে কোন সামা‌জিক আ‌ন্দোল‌নে রূপ দি‌তে পা‌রিনি। এই অন্ধকার অপশ‌ক্তি‌কে নিমূল করতে হ‌লে সামা‌জিক আ‌ন্দোল‌নের বিকল্প নেই। আমরা শিক্ষকরা, আমা‌দের জন্য বড় অস্ত্র দার্শ‌নিক দৃ‌ষ্টি ভ‌ঙ্গি। শিক্ষার্থী‌দের দা‌র্শনিক দৃ‌ষ্টিভ‌ঙ্গি‌কে উন্নত কর‌তে হ‌বে।

জ‌বি শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি অধ্যাপক ড. এ‌কেএম ম‌নিরুজ্জামা‌নের সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে আ‌রও  বক্তব্য রা‌খেন অধ্যাপক ড. আইনুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল বাকী, অধ্যাপক ড. নুর মোহাম্মদ, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ, সহ‌যোগী অধ্যাপক ড. শাহীন মোল্লা, ড. মোস্তফা কামাল প্রমুখ।

এসময় মাববন্ধ‌নে প্রায় অর্ধশতা‌ধিক শিক্ষক,শিক্ষার্থী উপ‌স্থিত ছি‌লেন।