শাপলা ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির নব নির্বাচিত সভাপতি প্রফেসর ড. কামাল উদ্দিন।
এ সময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান, শাপলা ফোরামের সহ-সভাপতি প্রফেসর ড. আক্তারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর সাইফুল ইসলাম, প্রফেসর ড. জাকারিয়া রহমান, প্রফেসর ড. আব্দুল মুঈদ, প্রফেসর ড. কাজী আখতার হোসেন, প্রফেসর ড. শামসুল আলম, প্রফেসর ড. মাহবুবুল আরফিন, প্রফেসর ড. আনোয়ার হোসেন, জয়শ্রী সেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা শিক্ষক, লেখক, সাহিত্যক, বুদ্ধিজীবিদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে দোষীদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।