মানববন্ধন থেকে অনতিবিলম্বে সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। বেসিক সায়েন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বিভাগের সহকারী প্রফেসর রাহুল ভট্টাচার্য্যের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহ আলী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, মাৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের সহকারী প্রফেসর মো. জাকিউল ইসলাম।
উল্লেখ্য ড. জাফর ইকবালের উপর শনিবার বিকেল সাড়ে পাঁচটায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ এলাকায় এক দুর্বৃত্ত পেছন থেকে হামলা চালায়। সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এয়ার অ্যাম্বুলেন্সে ড. জাফর ইকবালকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।