ভারতের ইয়ুথ ফেস্টিভ্যালে জাককানইবি’র ৩ শিক্ষার্থী

Image (2) (1)ভারতের ১১তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটিস ইয়ুথ ফেস্টিভ্যালে যোগ দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।  সংগীত বিভাগের তিন শিক্ষার্থী মৌমিতা বিশ্বাস, কানিজ খন্দকার মিতু, তমালিকা দাস। গত ০২ থেকে ০৬ মার্চ পর্যন্ত ভারতের পশ্চিম প্রদেশের গুজরাতে গণপাত ইউনিভার্সিটিতে অন্য ১০টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করেন সংগীত বিভাগের এই তিন শিক্ষার্থী ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ ২০০৬ সাল থেকে এই উৎসবের আয়োজন করে আসছে। ভারত পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মরিশাস ও আফগানিস্তানের শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম সহ (০৪) সদস্যের প্রতিনিধি দল এ উৎসবে যোগ দিয়েছেন। লোক সংগীত, ক্লাসিক্যাল গান ও নাচে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সবার অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত ।