নোবিপ্রবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ উদযাপিত হয়েছে। আজবৃহস্পতিবার (৮ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামানে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

DSC_0006

আয়োজনে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন,অনুষদসমূহের ডিন,ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ,রেজিস্ট্রার,বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ,হলের প্রভোস্টবৃন্দ,ছাত্র নির্দেশনা পরিচালক, দপ্তর প্রধানবৃন্দ এবং ছাত্র-শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।