ব্র্যাক বিশ্ববিদ্যালয়, অশোকা ইনোভেটরস ও তরু ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুরু হওয়া এই ল্যাব স্কুলের শিক্ষার্থীদের ইতিবাচক পরিবর্তনে কাজ করবে। সম্প্রতি এ সংক্রান্ত চুক্তি সাক্ষর করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়-অশোকা ও তরু ফাউন্ডেশন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সমানুভূতি, নেতৃত্বগুণ তৈরি, দলগতভাবে কাজ করার দক্ষতা অর্জন করে সমাজের ইতিবাচক পরিবর্তন আনাই এই ল্যাবের প্রধান উদ্দেশ্য। প্রথম পর্যায়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সমানুভূতি, নেতৃত্বগুণ তৈরি বিষয়ক বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হবে। এরপর ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন স্কুলে গিয়ে খুদে শিক্ষার্থীদের সঙ্গে ভাব বিনিময় করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের (বিআইএল) পরিচালক লেডি সৈয়দা সারওয়াত আবেদ, অশোকা ইনোভেটরসের দক্ষিণ এশীয় ইয়ুথ ভেঞ্চারের ডিরেক্টর যশবীর সিং ও তরু প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা সাইফ কামাল।