নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চলেছে চতুর্থ এক্সেলসিয়র

IMG_3486নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চতুর্থবারের মতো  শুরু হলো মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার কেন্দ্রিক অন্ত-বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘এক্সেলসিয়র ২০১৮’। বরাবরের মতো এনএসইউ ফিন্যান্স ক্লাব এই প্রতিযোগিতা চতূর্থ বারের মতো এই আয়োজন করেছে। পুরো আয়োজনটির কো-স্পন্সর করছে ‘সীমান্ত ব্যাংক লিমিটেড’। মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলা ট্রিবিউন।

প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেদের দক্ষতা যাচাই এবং অর্জিত জ্ঞান ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ‘লার্ন, ইমপ্লিমেন্ট, এক্সেল’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছরের আয়োজন শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্লাজা এলাকায় রেজিস্ট্রেশন বুথে গত ২৯ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলেছে। আজ শনিবার অনলাইন ভিত্তিক প্রথম রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালার প্রশিক্ষক হিসেবে আছেন লাইট ক্যাসেল সেন্টার ফর অ্যাডভান্স লার্নিংয়ের অভিজ্ঞ পেশাদারীগণ ।

শুধুমাত্র প্রথম রাউন্ডে উত্তীর্ণ প্রতিযোগিরা দ্বিতীয় কর্মশালায় অংশ নিতে পারবেন। দ্বিতীয় কর্মশালায় থাকছে এক্সেলের জটিলতর ও উন্নত কার্যকারিতা শেখার সুযোগ। চূড়ান্ত রাউণ্ড অনুষ্ঠিত হবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। এই রাউন্ডেই নির্ধারিত হবে এবারের আসরের বিজয়ী কে হবেন। এই বছর বিজয়ী পাবেন ২৫ হাজার টাকা এবং প্রথম রানার্সআপ পাবেন ১৫ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্সআপ পাবেন ১০ হাজার টাকার প্রাইজমানি।

এছাড়াও প্রতিযোগিতার প্রথম দশজন প্রতিযোগীকে ডিপার্টমেন্ট অফ একাউন্টিং এন্ড ফিন্যান্স থেকে  সার্টিফিকেট প্রদান করা হবে।