রাবিতে প্রত্যেক উপজেলায় প্রাণি চিকিৎসক বৃদ্ধির দাবি

রাবিতে মানববন্ধনবাংলাদেশের প্রত্যেক উপজেলায় প্রাণি চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেট ফেডারেশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি ছাত্র সমিতি। রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি উন্নত রাষ্ট্র গড়তে প্রাণিসম্পদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু যুগোপযোগী অর্গানোগ্রামের অভাবে এ সেক্টর বারবার বাধার সম্মুখীন হচ্ছে। একজন ভেটেরিনারি সার্জন দ্বারা একটি পুরো উপজেলার প্রাণি চিকিৎসা নিশ্চিত করা কখনো সম্ভব নয়। যদি প্রত্যেক উপজেলাতে তিন থেকে চারজন ভেটেরিনারিয়ান নিয়োগ দেওয়া যায় তবে এ সঙ্কট দূর করা যাবে।

মানববন্ধনে বক্তব্য দেন- বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র ফেডারেশনের সহ সভাপতি জাকিরুল ইসলাম জাকির, শাফিউল ইসলাম, রাবি ভেটেরিনারি ছাত্র সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান প্রমুখ