সম্মেলনে সারাদেশের ৪০টির অধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তরুণ কূটনীতিক অংশ নেন। বিশ্বের চলমান নানা সংকট নিয়ে, সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণ কূটনীতিকরা এই সন্মেলনে অংশ নিয়ে বিশদ আলোচনা ও যুক্তিতর্ক উপস্থাপন করছেন।
বৃস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ কূটনীতিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান ও বিশেষ অতিথি শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল্লাহ-আল মামুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও এনএসটিইউ মুনা ক্লাবের উপদেষ্টা মাহবুবুর রহমান।
এ সম্মেলন আগামী ৮ এপ্রিল পর্যন্ত চলবে। আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন।