নোবিপ্রবি ছায়া জাতিসংঘের সমাপনী অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শেষ হয়েছে। রবিবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস আলী অডিটোরিয়ামে অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়।‘এনএসটিইউ মডেল ইউনাইটেড ন্যাশন অ্যাসোসিয়েশন' (এনএসটিইউমুনা) এ সম্মেলন আয়োজন করে। এবারের ছায়া জাতিসংঘ সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলা ট্রিবিউন।
30226729_854302611429050_4447596767113904128_n
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ কূটনীতিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান ও বিশেষ অতিথি শিক্ষক সমিতির সভাপতি ড.আবদুল্লাহ-আল মামুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও ‘এনএসটিইউ মুনা ক্লাবের’ উপদেষ্টা মাহবুবুর রহমান।
সম্মেলনে দেশের প্রায় ৪০টি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা ৮টি ভিন্ন কমিটিতে নির্দিষ্ট এজেন্ডার আলোকে আন্তর্জাতিক বিষয় ও সমস্যাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়।