কোটা সংস্কারের দাবিতে খুবিতে অবস্থান কর্মসূচি

30441095_1007085072776514_1683657472436338688_nকোটা সংস্কারের দাবিতে শাহবাগে  আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সোমবার শিক্ষার্থীরা দুপুর একটায় হাদিচত্তরে মানববন্ধন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি করে।

বিশ্ববিদ্যালয়ের হাদি চত্তরে একত্রিত হয়ে মানববন্ধন করতে থাকে শিক্ষার্থীরা।পরে তারা বিশ্ববিদ্যালযের প্রধান ফটকের সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে অবস্থান নেয়।শিক্ষার্থীরা অহিংস আন্দোলনের প্রতিশ্রুতিতে ঘন্টাখানেক সেখানে অবস্থান করে।এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনসহ কোটা সংস্কারের পক্ষে স্লোগান দিতে থাকে।শিক্ষার্থীরা পরবর্তী কার্যক্রমে বিকেল সাড়ে ৪টায় আবার হাদি চত্তরে একত্রিত হয়।

এ সময় শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধিরা কোটা সংস্কারের দাবি জানিয়ে বক্তৃতা দেয়।তারা ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও এর বিচার দাবি করে।