ইবিতে আন্তঃহল রম্য বিতর্ক প্রতিযোগিতা শুরু

20180427_165115ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চার দিনব্যাপী আন্তঃহল রম্য বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) আয়োজনে প্রতিযোগিতার প্রথম দিন বিতর্কে অংশ নেয় সাদ্দাম হোসেন হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।

‘প্রেম সৌহার্দের চেয়ে সন্দেহ বেশি বাড়ায়’ এ বিষয়ে প্রতিযোগিতায় সরকারী দল হিসেবে সাদ্দাম হোসেন হল এবং বিরোধী দল হিসেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল অংশ করে। এ বিতর্কে স্পিকারের দ্বায়িত্ব পালন করেন ইসলামী বিশ্ববিদ্যালরয় ডিবেটিং সোসাইটির সদস্য ও টিভি বিতার্কিক মুছা বিন আয়াতুল্লাহ। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন আবৃত্তি আবৃত্তি ইবি শাখার সভাপতি ও খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির সদস্য টুম্পা খাতুন, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্য ইমরান শুভ্র এবং লালন শাহ হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুনায়েম। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হয় সরকার দলীয় মন্ত্রী আল আমিন মিলন।

আজ প্রতিযোগিতার দ্বিতীয় দিন বিকাল সাড়ে ৪টায় একইস্থানে অংশগ্রহণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বনাম দেশরত্ন শেখ হাসিনা হল। প্রতিযোগিতার তৃতীয় দিন শহীদ জিয়াউর রহমান হল বনাম খালেদা জিয়া হল। ৪র্থ দিন লালন শাহ হল এবং প্রথম তিন দিনের বির্তকের মধ্যকার বেস্ট লুজার দল অংশ নিবে। এছাড়াও ফাইনালে প্রতিদিনের সেরা বিতার্কিকের মধ্য থেকে ৩ জন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (আইইউডিএস) এর সদস্যদের সঙ্গে বিতর্ক করবেন।