ঢাবির ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের শিক্ষার্থীদের মেলবন্ধন

DSC_3812ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক মাস্টার্স প্রোগ্রামের পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের মেলবন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে৷

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ভবনের মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক৷

এতে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তানিয়া রহমান৷

এ সময় বক্তারা ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের শিক্ষা দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীদের কাজে লাগানোর পরামর্শ দেন এবং বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন। আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের শিল্পী হাছান মাহমুদসহ দেশের গুণি শিল্পীরা গান পরিবেশন করেন।

এই আয়োজনে প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মোহাম্মদ শাহীন খান

গেস্ট অব অনার হিসাবে সভায় উপস্থিত ছিলেন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোহাম্মদ শাহীন খান। সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক তাহমিনা আখতার, অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, ড. শাহানা নাসরিন, সাইদুর রহমান, অধ্যাপক ড. ফজলে খোদা, অধ্যাপক ড. শেখ তৌহীদুল ইসলাম, অধ্যাপক ড. গোলাম রব্বানী, অধ্যাপক ড. নুরুল ইসলাম, অধ্যাপক ড. রেজাউল ইসলাম, অধ্যাপক ড. রবিউল ইসলাম, আশরাফুল আলম, তৌহিদুল হক,  কামরুন নাহারসহ অনেকে।