ইবিতে পাবনা জেলা কল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাবনা জেলা কল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের গ্যালারি কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় পাবনা জেলা কল্যাণ সমিতির সভাপতি ও আল হাদিস বিভাগের প্রফেসর ড. মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলা বিভাগের ১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মঞ্জুর হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসাদ উদ দৌলা বুলবুল, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাসিমুজ জামান প্রমুখ।

ইবিতে পাবনা জেলা কল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায়

আলোচনা সভা শেষে দুপুরের ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামী বিশ^বিদ্যালয়ে কর্মরত পাবনা জেলার শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ অধ্যয়নরত প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।