ইবিতে ‘আত্ম মূল্যায়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

IMG_4261ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘পোস্ট সেল্ফ-অ্যাসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্ল্যান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ব্যবসায় প্রশাসন ভবনে বিভাগীয় সভাপতির কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের সেল্ফ-অ্যাসেসমেন্ট কমিটির প্রধান অধ্যাপক ড. মাহবুবুল আরফিন। রিসোর্স পারসন হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনিসটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) অ্যাসিসটেন্ট ডিরেক্টর এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এনায়েত হোসেন। এ সময় ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুহুল আমিন, বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ, অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক আতিকুর রহমান, ড. মহব্বত হোসেন, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর সাদাত, এস.এম নাসিমুজ্জামান প্রমূখ কর্মশালায় উপস্থিত ছিলেন।