তিনি বলেন, সিআইইউর শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যসম্মত পরিবেশে মানসম্পন্ন সু-স্বাস্থ্যকর ও সু-স্বাদু খাবার পেতে পারে এবং ভোজন রসিক সেই দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবে।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন সিআইইউর ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদসহ ব্যবসায় অনুষদ এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সকল শিক্ষকবৃন্দ, সকল প্রশাসনিক বিভাগের বিভাগীয় প্রধান এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ভোজন রসিক ক্যাফেটারিয়ার কর্নধার আহমেদ জিবরান ।