ইবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের মানববন্ধন

iu quota (2)ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের পক্ষে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ মানববন্ধন করে তারা।

শনিবার সকাল থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়। পরে তারা সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন চাই, হামলকারীদের শাস্তি চাই, নিরাপদ ক্যাম্পাস চাই প্রভৃতি সহ নানা স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়।

এসময় আন্দোলনে অংশ্রগ্রহণকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য প্রদান করা হয়। বক্তব্যে শিক্ষার্থীরা রাবি, ঢাবি ও জাবিসহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আন্দোলনকারীরা আরো জানান, ‘সাধারণ শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনের উপর ছাত্রলীগের এ ঘৃণ্য ও পরিকল্পিত হামলার দ্রুত এবং সুষ্ঠু বিচার দাবী করছি। একই সাথে গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে। এছাড়া, প্রধানমন্ত্রীর বক্তব্যের দ্রুত বাস্তবায়ন চাই।’