উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, ২১ জুলাই রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তি মঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড লাগার পরেও বিশ্ববিদ্যালয়ে বর্ষপূতির অনুষ্ঠান হওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। ওইদিন রাত ২ টার দিকে সিদ্ধান্ত হয় আমরা অনুষ্ঠান করব। রাত ৩টা থেকে পরদিন সকাল ১০টার মধ্যে ওই অনুষ্ঠান আয়োজন করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জের বিষয় ছিল। এই প্রতিবন্ধকতা কাটাতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী-কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে ৫সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠিত হয়েছে। পরবর্তীকালে এ ধরনের অগ্নিকাণ্ড যাতে না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় চত্ত্বরের ২ একর জমিতে ফায়ার সার্ভিস চালু করার কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দদাস চৌধুরী ও প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন।