২৬ অক্টোবর এও বি,২৭ অক্টোবর সিও ডি এবং ২৮ অক্টোবর ই ওএফইউনিটের পরীক্ষা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন রাজু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্নাতক (১ম বর্ষ) শ্রেণীতে ভর্তির জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি শিক্ষাবোর্ড থেকে বিভিন্ন বিভাগে এসএসসি বা সমমান এবং ২০১৭ অথবা ২০১৮ সালে অনুষ্ঠিত এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টেলিটক মোবাইল ফোনের (১৬২২২) মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। এ ইউনিটে আবেদনকারীদের গণিত, বি ইউনিটে আবেদনকারীদের বায়োলজি, সি ইউনিটে আবেদনকারীদের গণিত ও বায়োলজি, ই ইউনিটে আবেদনকারীদের কলা ও সমাজবিজ্ঞান, এফ ইউনিটে আবেদনকারীদের বাণিজ্য আবশ্যিক। গ্রুপ পরিবর্তনকারী শিক্ষার্থীরা ডি ইউনিটে আবেদন করবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে।
উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ ত্রুটিমুক্ত, আধুনিক ও ডিজিটাইজেশন করতে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।