বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। সেমিনারে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ভারতের সেন্ট্রাল ইনস্টিটিউট অব ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ-এর অধ্যাপক ড. জওহরলাল হান্ডু। এছাড়াও যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের ‘হিস্ট্রি অফ আর্ট’ বিভাগের অ্যধাপক ড. ড্যামন জোসেফ মনটেকলার বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা ফোকলোর অধ্যয়নের সমসাময়িক প্রবণতার বিষয়ে আলোচনা করেন।