বুধবার এক্সিবিশনের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটোগ্রাফি ক্লাবের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ সরোয়ার মোরশেদ, ট্রেজারার সাফোয়ান শাহেদ,ফটোগ্রাফার কাজী মুশফিক, তৌহিদ রাদ প্রমুখ। আলোচনা সভার পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ফটোগ্রাফি ক্লাবের জেনারেল সেক্রেটারি শাইখ আল জাহান বলেন, বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ ফটোগ্রাফারদের উৎসাহ প্রদান ও ফটোগ্রাফির চর্চাকে অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে প্রতি ছয় মাস অন্তর অন্তর এরকম আয়োজন করা হয়ে থাকে।
সমাপনী অনুষ্ঠান পূর্ববর্তী আয়োজন ‘আর্টিস্ট টক’ পরিচালনা করেন ফটোগ্রাফার কাজী মুশফিক।
উল্লেখ্য, দুই দিনের এ আয়োজনে ৭৩০টি ছবির মধ্যে বাছাইকৃত ৩০টি ছবি প্রদর্শিত হয়।