অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতিকুল ইসলাম। এছাড়াও ট্রাস্টি বোর্ডের সদস্যগণ, উপ-উপাচার্য ড. গিয়াস ইউ. আহসান, ট্রেজারার গৌর গোবিন্দ ঘোস্বামী, শিক্ষার্থী বিষয়ক পরিচালক পারিসা শাকির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, ব্রাক, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। দিনভর নানা পরিবেশনায় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় নর্থ সাউথ বিশ্ব বিদ্যালয় প্রাঙ্গণ।